শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬২ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (১১ মে) বিকালে উপজেলার ধরখার  ইউনিয়নের রুটি ও বনগজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন  রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জাকির খা (২২)।

জানা যায়, দুপুরের দিকে ধান ভাঙার মেশিন নিয়ে বনগজ গ্রামের  জাকির  মাঠে যায়। এসময়  বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বিলের পাশে মেশিন রেখে জাকির  বাড়ির দিকে ছুটে। ফেরার পথে বজ্রপাত পড়লে গুরুতর আহত হয়ে  ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে একই সময় রুটি গ্রামের কৃষক সেলিম মিয়া মাঠে কাজ করার সময় বজ্রপাতের  কবলে পড়ে নিহত হন।  
  বনগজ গ্রামে বজ্রপাতে এক কৃষকের  দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করার আইনি প্রক্রিয়া চলছে। 

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit