বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নরসিংদীতে সাংবাদিকের উপর হামলার ৪৮ ঘণ্টা পরও গ্রেপ্তার হয়নি জড়িতরা

মো: সালাহউদ্দিন আহমেদ 
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৩৯ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর সশস্ত্র হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার (১০ মে) রাতে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ছুরি ও চাপাতি নিয়ে তিন দুর্বৃত্ত আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালায়।

দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানান, রাত পৌনে দশটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে গ্যাস নিতে অপেক্ষা করছিলেন। এ সময় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা তার পরিবারকেও হত্যার চেষ্টা চালায়। সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করায় তারা প্রাণে রক্ষা পান বলে জানান আকরাম।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেস ক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনাও উঠছে স্থানীয় মহলে।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit