শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

নানা আয়োজনে কক্সবাজারে বুদ্ধপূর্ণিমা উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : সকালে এ উপলক্ষ্যে রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে চুরাশি হাজার ধর্মস্কন্দ পূজা, সংঘদান ও অষ্ট উপকরণদানসহ বিভিন্ন কর্মসূচি।

এদিকে উখিয়ায় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে দীর্ঘ ২০ কিলোমিটার সড়কে গাড়ী বহর যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়। শোভাযাত্রায় বৌদ্ধিক ঐতিহ্যপূর্ণ শিল্পকর্ম, ব্যানার ও ফেস্টুন সহকারে বুদ্ধসংকীর্তন গেয়ে মেতে উঠেন অংশগ্রহণকারী। 

সকাল সাড়ে ৭ টায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মরিচ্যা স্টেশন ঘুরে শোভাযাত্রাটি মধ্যরত্মা রত্নাংকুর বৌদ্ধ গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্টিত হয় সদ্ধর্ম সভা, অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান ও জ্ঞাতি সম্মেলন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

এছাড়াও কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন বৌদ্ধ পল্লীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকালে প্রত্যেক বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, উপোসথ গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্টিত হয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিনেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit