শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আ`লীগের কার্যক্রম নিষিদ্ধ, তবু রাজপথে জুলাই আহতরা, দাবি চিরতরে নিষিদ্ধের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সব কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণায় সন্তুষ্ট নয় জুলাই আন্দোলনে আহতরা। দলটিকে ‘চিরতরে নিষিদ্ধ’ করার দাবিতে রোববার (১১ মে) সকাল থেকেই শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন তারা। রাজপথে বসেই তারা তিনটি প্রধান দাবি জানাচ্ছেন—চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই সনদের স্বীকৃতি এবং আহতদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা।

সরকার শনিবার রাতে ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে দাবি পূরণের ইঙ্গিত দেওয়া হলেও, আন্দোলনকারীদের একটি অংশ, বিশেষ করে জুলাই আন্দোলনে আহতরা, এতে সন্তুষ্ট নন। শনিবার রাতেই এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মাঠ ছেড়ে নিলেও শাহবাগ ছাড়েননি আহতরা।

তারা বলছেন, “স্বৈরাচারী আওয়ামী লীগকে সাময়িক নয়, স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এই দল ইতিহাসের দায়ে দাগি অপরাধী। আমরা ঘরে ফিরব না, যতক্ষণ না এই দাবির নিশ্চয়তা পাই।”

বিক্ষোভকারীরা দাবি করছেন, গেল ৩ জুলাই যে সহিংস হামলায় বহু মানুষ আহত হয়েছিলেন, তার দায় সরকার এড়াতে পারে না। ওই ঘটনার বিচার, পূর্ণ স্বাস্থ্যসেবা এবং রাজনৈতিক সুরক্ষা পেতে তারা আজও রাজপথে।

রাজপথে অবস্থানের কারণে রোববার রাজধানীর শাহবাগ, বাংলামোটর, টিএসসি, কাঁটাবনসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সকাল থেকেই ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগী এবং শিক্ষার্থীরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকেন।

বিক্ষোভকারীদের একটি অংশ মাইকে ঘোষণা দেন—“এ লড়াই স্বৈরাচার থেকে মুক্তির লড়াই। আমরা আত্মত্যাগ করেছি, পিছু হটব না। শাহবাগ থেকে শুরু করে সারাদেশে সব আহতদের একত্রিত হতে হবে।”

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit