বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আদালতে জামিন না পেয়ে ভেঙে দিলেন বাদীর  হাত -পা বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯২ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আদালতে জামিন না পেয়ে বাদীর হাত-পা  ভেঙে দিলেন বিবাদী পক্ষের লোকজন। এ ঘটনায়দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি।শুক্রবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়েনর দরুইন গ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের তোরণের সামনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবন্ধনে গ্রামবাসির পক্ষ থেকে বক্তব্য রাখেন মতিউর রহমান, সজ্জল মিয়া, মতি মিয়া, সুলতানা ও মরিয়ম বেগম প্রমুখ।মানববন্ধনে দরুইন গ্রামের সজ্জল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই একই এলাকার বাসিন্দা হাণিফ মিয়া ও তার গোষ্টির লোকজনের সাথে  আমাদের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ৫ জানুয়ারি হাণিফ মিয়ার গোষ্টির লোকজন সংঘবদ্ধ হয়ে আমার ভাই সজীব মিয়াকে মারধর করে রক্তাত্ব জখম করে। এঘটনায়  আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়।
মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৪ মে আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক জামিন বাতিল করে ১নং আসামী দুলাল মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন। জামিন বাতিল হওয়ায় বিবাদী পক্ষের কালু মিয়া, রনি মিয়া, হেলাল মিয়া, ইদ্রিস মিয়া,রেনু মিয়া তপন মিয়াসহ আরো কয়েকজন আমার ভাই সজীবকে খুন করার উদ্দেশ্যে  তার উপর বর্বরোচিত হামলা করে। হামলায় আমার ভাইকে মারধর করে রক্তাত্ব জখমসহ হাত পা ভেঙে দেয়।  এসময় তার সাথে থাকা সমস্ত টাকা পয়সাও তারা ছিনিয়ে নেয়। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই।এ ব্যাপারে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, বাদীর দেওয়া এজাহার নথিভূক্ত করা হয়েছে ও আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit