মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমা মুক্তিতে যে বাধায় পড়েন প্রযোজক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : ১৯৬৯ সালের ৮ মে মুক্তি পেয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমা। এই সিনেমা মুক্তির সময়ে শহরজুড়ে কী রকম প্রতিক্রিয়া ছিল? একটা সাক্ষাৎকারে প্রযোজক পূর্ণিমা দত্ত সেই সময়ের কথা বলেছেন। 

তিনি বলেন, সিনেমাটি মুক্তির সময়ে একটা লড়াই লড়তে হয়েছিল আমাদের। সেই সময়ে একটা দল ছিল, পুরোপুরি রাজনৈতিক দল নয়, যারা আমাদের সিনেমা রিলিজ করতে দিচ্ছিল না। বেশ বড় রকমের ঝামেলা তৈরি হয়ে যায় তাই নিয়ে। তবে উত্তম কুমার, বা কিছু বিশেষ ব্যক্তি বিরোধী গ্রুপে চলে যাওয়ায় শেষ পর্যন্ত সিনেমা ঠিকভাবে মুক্তি পেয়েছিল। 

সে আমলেও এমন দলবেঁধে ছবির মুক্তিকে বাধা দেওয়া হতো? এ প্রসঙ্গে পূর্ণিমার বক্তব্য, তখন অনেক ঝামেলা হতো। তবে সেটা ভদ্রভাবে। একটা সীমা অতিক্রম করতেন না কেউই।

লক্ষণীয় সত্যজিত্‍ রায় যখন এই সিনেমাটি তৈরি করার কথা ভেবেছিলেন, প্রথমেই জটিলতা সৃষ্টি হয়। প্রথমেই গানের রেকর্ডিং হয়ে গিয়েছিল। তবে প্রযোজক পিছিয়ে যান। সেই খবর পেয়েছিলেন রাজ কাপুর। তার মাধ্যমে দত্ত পরিবারের কাছে খবর আসে। তারপর তারা সিনেমাটি প্রযোজনা করার জন্য এগিয়ে আসেন। 

মুক্তির ৫৬ বছর পরেও এই সিনেমা বড়পর্দায় দেখতে চান সিনেমাপ্রেমীরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের ওপেনিং ফিল্ম হিসেবেও একবার দেখানো হয়েছে এই সিনেমা। সেই দিনে হাউজফুল বোর্ড দেখা গেছে। আগামী দিনে কোনো বিশেষ অনুষ্ঠান মাথায় রেখে, বড়পর্দায় এই সিনেমার মুক্তির পরিকল্পনা করা হবে কিনা, সেটা দেখার অপেক্ষা।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit