শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানে ১৫ লাখ টাকার চুরি হওয়া গোল কাঠ উদ্ধার আশুলিয়ায় ছাত্রদলের সহযোগিতায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মার্কিন-ইরান চুক্তি নিয়ে যা ভাবছেন ইসরাইলিরা মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিলের প্রেসিডেন্ট মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বাংলাদেশের বিমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে ভারত। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।  খবর বিবিসি বাংলার 

বুধবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।

তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো। তবে এখনও ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। বিবিসি জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৫, /রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit