শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলছেন তারকারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাও জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। তবে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এর দায় অস্বীকার করে আসছে।

পহেলগাও হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সেই হামলার সূত্র ধরেই গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। 

ভারতের এ হামলার প্রতিবাদে পালটা হামলা করেছে পাকিস্তান। সেই হামলায় ভারতের ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই দেশের তারকারা।

পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি ভারতীয় সেনাদের নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেন। পাল্টা জবাব দেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। 

জবাবে আফ্রিদি বালাকোট এয়ারস্ট্রাইকের সময় ভারতীয় এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের ধরা পড়া এবং চা খাওয়ানোর প্রসঙ্গ টেনে কথা বলেন। শিখরকে কটাক্ষ করে চা খাওয়ান আমন্ত্রণ জানান আফ্রিদি। 

এবার অপারেশন সিন্দুরের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শিখর ধাওয়ানের ফ্যানরা। খালি গায়ে সুইমিং পুলে দাঁড়িয়ে চায়ের মগ হাতে নিয়ে ধাওয়ানের ছবি। ক্যাপশনে লেখা, ‘চা কেমন লাগল পড়শিরা…?’ এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।

সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার এক বার্তায় লেখেন, ‘একতাই শক্তি। সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা এক দল। জয় হিন্দ!’ সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লেখেন, ‘ধর্মো রক্ষতি রক্ষিতঃ (যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে)। জয় হিন্দ কি সেনা।’ 

জাতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর ‘জয় হিন্দ’ লিখে শেয়ার করেন অপারেশন সিন্ধুর একটি ছবি। তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন সুরেশ রায়না, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ প্রসাদও। চক্রবর্তী ইনস্টাগ্রামে সেই অভিযানের একটি দৃশ্য শেয়ার করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit