শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট হলো টেস্ট। এই ফরম্যাটকেই ক্রিকেটের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেটের এই আদি ফরম্যাট থেকে বিদায় নিলেন রোহিত শর্মা।

গত বছর দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা। আজ টেস্ট ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত।

অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘হ্যালো, সকলকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’তিনি আরও বলেন, ‘সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব।’

রোহিত ভারতের হয়ে ৬৭ টেস্টে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ১৮টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩০১ রান করেন। তবে তার প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটে রোহিতই একমাত্র ব্যাটসম্যান যিনি ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। 

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা রেকর্ড সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেন। তিনি ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে রেকর্ড গড়া এই ইনিংস খেলেন। 

ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা মার্টিন গাপটিল। তিনি ২০১৫ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নজির গড়েন। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা ২৭৩ ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরি আর ৫৮টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৬৭ রান করেছেন। 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit