মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মুম্বাইয়ের পুরো স্কোয়াডের জরিমানা, জরিমানা হয়েছে গুজরাটের কোচেরও

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৬ মে) ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাটের কাছে ৩ উইকেটে হেরেছে মুম্বাই। টানা ৬ ম্যাচে জেতার পর এদিন হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। হারের সঙ্গে সঙ্গে স্লো ওভার রেটের কারণে অধিনায়ক হার্দিকসহ মুম্বাইয়ের পুরো স্কোয়াডকে জরিমানাও করা হয়েছে।

বারবার বৃষ্টি বাগড়া দেয়ায় মুম্বাই-গুজরাট ম্যাচে ওভার কমলেও ম্যাচ চলেছে মাঝরাত অব্দি। কিন্তু এরপরও নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূরণ করতে ব্যর্থ হয়েছে হার্দিকের দল। এই নিয়ে এবারের আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের আইনে ফাঁসল মুম্বাই। ফলে অধিনায়ক হার্দিককে গুণতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।
আইপিএলের আচরণবিধি অনুযায়ী, এই অপরাধে হার্দিককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার এবং কনকাশন বদলিসহ মুম্বাইয়ের পুরো স্কোয়াডকেই ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে (যেটির পরিমাণ কম হবে সেটি ধরা হবে)।

এদিকে গুজরাট জয় পেলেও ম্যাচ চলাকালীন মাঠে বাজে আচরণের জন্য শাস্তি পেয়েছেন তাদের হেড কোচ আশিস নেহারা। বৃষ্টিতে বারবার থেমে যাওয়া ম্যাচে নেহারা অকারণেই মাঠে আগ্রাসন দেখিয়েছেন। এছাড়া অনফিল্ড আম্পায়ারের সঙ্গেও তর্কে জড়ান। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকেও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আচরণবিধির আর্টিকেল ২.২০ অনুযায়ী এই সাবেক ফাস্ট বোলার লেভেল-১ এর অপরাধ করেছেন। রেফারির দেয়া শাস্তি মেনে নেয়ায় আর শুনানির দরকার পড়েনি। ১২ ম্যাচে ৭ জয়ে পাওয়া ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে মুম্বাই। এক ম্যাচ কম খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit