বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে রিশাদ-নাহিদের নিরাপত্তা নিয়ে ভাবনায় বিসিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে খেলতে এখন দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। ঠিক এই সময়ে পাকিস্তানের ছয়টি শহরে আক্রমণ করে বসেছে ভারত। যার ফলে দেশটি এখন অবস্থান করছে যুদ্ধের মুখে। এমন পরিস্থিতিতে দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে ভাবনায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। তবে লিটন দাস করাচি কিংসের হয়ে খেলার আগেই দেশে ফিরে এসেছেন চোট নিয়ে। রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে, পেশোয়ার জালমির হয়ে অভিষেকের অপেক্ষায় দিন গুণছেন নাহিদ রানা। এই দুই জনকে নিয়েই এখন ভাবনা বিসিবির। গত রাতে পাকিস্তানের ছয়টি জায়গায় হামলা চালিয়েছে ভারত। যার দরুণ ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। জবাবে পাকিস্তানও হামলা চালিয়েছে লাইন অফ কন্ট্রোলে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থানরত রিশাদ-নাহিদের নিরাপত্তা নিয়ে তৎপরতা বিসিবির। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তারা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’

তারা এখন নিরাপদ বটে, কিন্তু এরপরও তাদের নিয়ে ভাবনার শেষ নেই বিসিবির। তাদের ফিরিয়ে আনার বিষয়টাও ভাবছে বোর্ড। সুজনের কথা, ‘এটা (পরিস্থিতির) ওপর নির্ভর করবে। মাত্র একটা ডেভেলপমেন্ট হলো। এখনও কী অবস্থা তা বোঝা যাচ্ছে না।’নাহিদ রানা-রিশাদ হোসেনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। তার মানে দাঁড়াচ্ছে মাসের শেষ দিকে আসন্ন সফর নিয়েও একই প্রশ্ন ওঠার কথা। চলতি মাসেই পাকিস্তানে ৫ টি-টোয়েন্টির সিরিজ আছে দলের। সে সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে অনুশীলনও। 

এরই মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো। এখন সে সিরিজ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবে সুজন জানিয়েছেন, সে সিরিজ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit