মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি নিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রেজাউল করিম মল্লিক বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলো।

এর আগে গত ১৩ মার্চ সুর্নিদিষ্ট কোনো কারণ ছাড়া ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রেজাউল করিম মল্লিককে। দীর্ঘদিন তাকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করে রাখা হয়েছিল।

আরও পড়ুন: ভারতের কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছর সরকার পতনের পর ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit