বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৌলতপুরে যুবদল নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ নিধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু’র মাছের পুকুরে দূর্বৃত্তদের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অমানবিক এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক।

ক্ষতিগ্রস্থ যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু বলেন, আমার মালিকানাধীন তিনটি চাষের পুকুরে মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে দূর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ মারা যায়। বুধবার সকালে গিয়ে দেখি মাছ মরে পুকুরে ভাষছে। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লক্ষ টাকা হবে। তিনি আরো বলেন, আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি বলে তিনি উল্লেখ করেন।

বিষ প্রয়োগ মাছ নিধনের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মাছের সাথে শত্রুতার মত এমন নির্মম ও অমানবিক ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit