বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ীতে প্রাণী সম্পদ বিভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে গতকাল বুধবার সকাল ১১টায় প্রাণী সম্পদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ ও সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বকনা গরু বিতরণ এর আয়োজন করেন। ফুলবাড়ী উপজেলার ০৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিতরণ করেন, ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেজর মোঃ আরমান, খোলাহাটি সেনানিবাস, ফুলবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল ও ফুলবাড়ী প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জেন সজীব হাওলাদার। এছাড়ও উপস্থিত ছিলেন, জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি মোঃ কামাল পাশা।

কাজিহাল ইউপির দেবেন কিস্কু জানান, সরকারের এই মহৎ উদ্দ্যোগ প্রশংসনীয়, আমরা এই গরু নিয়ে গিয়ে লালপালন করে জীবন জীবিকা নির্বাহ করব। একই কথা বলেন গোলাপি মুরমু ও নিকেই মার্ডী। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit