বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চৌগাছায় লাল আঙ্গুর চাষে সফল প্রবাসী এপিল

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় লাল আঙ্গুর চাষে প্রথমবারেই সফলতা দেখিয়েছেন কামরুজ্জামান এপিল নামে এক কোরিয়া প্রবাসী। তার দুই বিঘা জমির আঙ্গুর বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙ্গুর ।জানা যায়, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান এপিল দির্ঘদিন ধরে দক্ষিণকোরিয়া প্রবাসী। কোরিয়ার প্রবাস জীবনে এপিল স্বপ্ন দেখতেন দেশের মাটিতে আঙ্গুর চাষ করবেন। সোমবার (৫ মে) সরেজমিনে গ্রামের মাঠে গিয়ে দেখা যায় প্রবাস ফেরত কামরুজ্জামান এপিল নিজ জমিতে আঙ্গুর বাগানের পরিচর্যা করছেন।

এ সময় তিনি বলেন, প্রাবাস থেকে ফিরে গ্রামের মাঠে নিজের ২ বিঘা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন। ২০২৪ সালের জুন মসে আঙ্গুর ফলের বাইক্লো, এপোলো ও ব্লাক ম্যাজিক এই তিন জাতের চারা রোপন করেন তিনি। বর্তমানে এপিলের আঙ্গুর খেতের মাচায় থোকায় থোকায় ঝুলছে লাল রঙের আঙ্গুর । আঙ্গুর যেন পোকা বা পাখির আক্রমণ থেকে রক্ষা এবং রং ঠিক রাখার জন্য আঙ্গুরের থোকা গুলি পলিপ্যাক দিয়ে মুড়িয়ে দিয়েছেন এপিল। এপিল জানান, নিয়মিত গাছের পরিচর্যা করেন তিনি। গাছ বড় হওয়ার সাথে সাথে সিমেন্টের খুঁটি, তার, বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়। চলতি বছরের মার্চ মাসে ফুল আসে গাছে। এপ্রিল মাসে ফল ধরা শুরু করে।

বর্তমানে গাছগুলিতে বিপুল পরিমাণ আঙ্গুর ফলে ভরে গেছে আঙ্গুরের মাচাগুলি। বর্তমানে আঙ্গুর ফল মিষ্টি হতে শুরু করেছে। তিনি বলেন, মে মাসের শেষের দিকে আঙ্গুর ফল পাকা শুরু করবে। সুস্বাদু ও মিষ্টি হবে। এপিলের আশা তার খেতের ফল যশোরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারবেন। এপিল বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আঙ্গুরের চাষ শুরু হয়েছে। এভাবে চাষ বাড়তে থাকলে আশা করি বিদেশ থেকে আঙ্গুর ফল আনা লাগবেনা। এতে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, তার আঙ্গুর সিডলেস হয়েছে। আমাদের অঞ্চলে আগে থেকেই ড্রাগনসহ বিভিন্ন বিদেশি ফল চাষ হচ্ছে। গত বছর থেকে আঙ্গুরের চাষও শুরু হয়েছে। এভাবে চাষীরা এগিয়ে এলে আঙ্গুর চাষ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৫, /সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit