শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এক রানে ‘থ্রিলার’ জিতল কলকাতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেনসে এক মহাকাব্যিক দ্বৈরথ দেখল ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার (৪ মে) এই মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১ রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে ১১ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া কলকাতা। আর ১২ ম্যাচে স্রেফ ৬ পয়েন্ট পাওয়া রাজস্থান ধুঁকছে আট নম্বরে।

ঘরের মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। ওপেনিংয়ে দলটিকে ভালো শুরু এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। ২৫ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৫ রান আসে তার ব্যাটে। তিনে নেমে অধিনায়ক আজিঙ্কা রাহানে ২৪ বলে করেন ৩০ রান। তার ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কার মার।

তবে কলকাতার রান দুইশ ছাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার আন্দ্রে রাসেল এবং অঙ্করিশ রঘুবংশী। এর মধ্যে রাসেল আধডজন ছক্কা এবং এক হালি চারে খেলেন ২৫ বলে ৫৭ রানে অপরাজিত ইনিংস। আর ৩১ বলে ৫ চারে ৪৪ রান করেন রঘুবংশী। দের ব্যাটেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান পর্যন্ত পৌঁছায় কলকাতা।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা রাজস্থানের পক্ষে ব্যাট হাতে একাই লড়াই করেন অধিনায়ক রিয়ান পরাগ। ৪৫ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৫ রান করেন এই ব্যাটার। তবে দলের অন্য কেউ দায়িত্ব নিয়ে খেলতে না পারলেও শেষদিকে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন লেজের সারির ব্যাটার শুভম দুবে।

শেষ ওভারে জয়ের জন্য ২২ রান তুলতে হতো রাজস্থান। প্রথম বলে দুই ও দ্বিতীয় বলে এক রান নিয়ে শুভমকে স্ট্রাইক দেন জফরা আরচার। দুটি ছক্কা এবং একটি চার হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। শেষ বলে জয়ের জন্য তিন এবং ম্যাচ সুপার ওভারে নিতে দুই রান প্রয়োজন ছিল রাজস্থানের। কিন্তু এই বলে এক রান নিয়ে দ্বিতীয় রানের জন্য দুই ব্যাটার দৌড়ালেও রানআউট হয়ে যান আরচার। তাতে শেষ পর্যন্ত এক রানের হতাশায় পোড়ে উত্তর ভারতের দলটি। আর কলকাতার ১ রানের জয়ে আনন্দে ফেটে পড়ে ইডেন গার্ডেনস।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit