সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শার্শায় কাল সোমবার থেকে চাষী পর্যায়ে পরিপক্ক আম ভাঙ্গা শুরু হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় আগামী কাল ৬ মে সোমবার থেকে চাষী পর্যায়ে পরিপক্ক আম ভাঙ্গা শুরু হবে। শার্শা উপজেলা প্রশাসনের সাথে শার্শা উপজেলার আম চাষি, আমের আড়ৎদার ও আম ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। রোববার বিকালে শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে শার্শার আম চাষি, আমের আড়ৎদার ও আম ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। সভা পরিচালনা করেন শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা। সভায় উপস্থিত ছিলেন ও মত বিনিময় করেন শার্শা উপজেলা আম চাষী রবিউল হোসেন, শহিদুল ইসলাম, কামরুজ্জামান মুন্না, আবুল কালাম আজাদ, ওসমান সরদার, ওলিয়ার রহমান, আসাদুজ্জামান মিঠু, মাহমুদ সরদার আরাফাত ইসলাম প্রমুখ।

মত বিনিময় সভায় আগামী ৬মে থেকে গোবিন্দ ভোগ,গোপাল ভোগ সহ আটির আম শার্শায় চাষী পর্যায়ে আম ভাঙ্গার সিদ্ধান্ত গৃহিত হয়্। এ ছাড়া আগামী ২০ মে হিমসাগর, ২৮মে থেকে ল্যাংড়া সহ অন্যান্য আম ভাঙ্গার দিন ধার্য করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন দেশের দক্ষিন অঞ্চলের মধ্যে শার্শার বেলতলা বাগুড়ি সব থেকে বড় পাইকারী আম বাজার।

বাংলাদেশের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীরা এখানে আম ক্রয় করতে আসে।সে কারনে এই বাজারে কোন ভাবে কোন অসাধু ব্যবসায়ীরা যদি আমে কোন প্রকার ক্যামিক্যাল ব্যবহার না করে সে দিকে সজাগ থাকার আহবান জানান। অন্যথায় অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থানেওয়া হবে বলে জানান।

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit