রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁ আওয়ামী লীগের পার্টি অফিসে চুরি করতে গিয়ে ৭তলা থেকে পড়ে যুবকের মৃত্যু 

সজিব হোসেন,নওগাঁ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৪ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  রোববার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিহত মো. দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit