বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

নরসিংদীতে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো মায়ের 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১০ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে শামসুন্নাহার (৭০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘর থেকে অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করা হয়। শনিবার দিবাগত রাতে ওই নারীকে হত্যার করা হয়। নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক  মাস্টারের দ্বিতীয় স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী। তাঁর বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে দরজার হাতলে আটকিয়ে হত্যা করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।মাকে হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit