শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

তুচ্ছ ঘটনায় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসিন (১৫) নামে কিশোরকে পেটে ছুরিকাঘাত করে হত্যার করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।

শনিবার রাতে সিদ্ধিগঞ্জ থানার লাকিবাজার এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিন নামে ওই কিশোর লাকিবাজার এলাকার একটি দোকানে বসা ছিল। এ সময় কিশোরগ্যাংয়ের সদস্যরা এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে। একপর্যায়ে ইয়াসিনের সাথে কথা কাটাকাটি শুরু হয়।

ওই সময় কিশোরগ্যাঙের এক সদস্য ইয়াসিনের পেটে ছুরিকাঘাত করে। ইয়াসিন চিৎকার করলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াসিন নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর আহত অবস্থায়। হাসপাতালেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেছে। কিন্তু কে বা কারা ইয়াসিনকে হত্যা করেছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন জানান, সিনিয়র-জুনিয়র ও দোকানে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ওই কিশোরের পেটে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হয় কিশোর।
পরে হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit