মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রাবি রেজিস্ট্রারের বাসভবনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে মানববন্ধন শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৭ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে রাবি উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ককটেল বিস্ফোরণ ও হামলার সাথে জড়িতদের আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সাবেক সমন্বয়ক মেহেদী বলেন, মাসউদ স্যার জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে তিনি একজন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে যখন আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনই এরকম একটা হামলার ঘটনা ঘটে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির কথাও বলেন তারা। 

এর আগে, গতকাল বুধবার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit