রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

রাবি রেজিস্ট্রারের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বৃহস্পতিবার এ দাবি জানান তিনি।

এই শিক্ষক বলেন, ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুকে পরোয়া করিনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখায়নি। কিন্ত আজ কিছু কাপুরুষের দল আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে। এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।

জানা গেছে, ৩০ এপ্রিল রাত ১১টার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার নিজ বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা বাড়ির দরজার সামনে অন্তত ৫টি ককটেল বিস্ফোরণ করেছে বলে দাবি করা হয়েছে। এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিএনপিপন্থী সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অনুসন্ধান চলছে।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/সকাল ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit