শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক আইনমন্ত্রীর এপিএসের শত কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউছার ভুইয়া জীবনের বিরুদ্ধে মাদক ব্যবসা, সীমান্তেÍ গরু পাচার, বদলি ও টেন্ডার বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তার অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মকবুল নামে এক বিএনপি কর্মী হত্যা মামলাসহ কয়েকটি বিস্ফোরক মামলায় রাশেদুল কাউছার ভুইয়া বর্তমানে জেলহাজতে আছেন।

দুর্নীতি দমন কমিশন ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত উপ-সহকারী পরিচালক মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউছার ভুইয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, ভারত সীমান্তে গরু পাচার, বদলি ও টেন্ডার বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে শত কোটি টাকা অর্জনের অভিযোগ অনুসন্ধ্যান করছে দুর্নীতি দমন কমিশন।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাসেদুল কাউছারসহ তার স্ত্রী মোসা: লুৎফুন নাহার, তার সহচর আওয়ামীলীগ নেতা উত্তম কুমার চক্রবর্তী ও তার স্ত্রী কৃষ্ণা কাবেরী চক্রবর্তীর স্থাবর সম্পদের তথ্য যাচাই করে মে মাসের ৫ তারিখের মধ্যে প্রতিবেদন সরবরাহ করার জন্য আখাউড়া সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে ডাকযোগে পাঠানো হয় এই চিঠি। এর আগের দিন বুধবার চিঠিতে স্বাক্ষর করে দুদকের তদন্তকারী কর্মকর্তা।

আখাউড়া সাব-রেজিস্ট্রার সায়মন ইমতিয়াজ জানান, আজ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এই চিঠি এসে পৌছে। চিঠির বিবরণ অনুযায়ী তথ্য যাচাই করে প্রতিবেদন পাঠানো হবে দুদকে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit