শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৫) ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, সাত-আট বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারও তাকে মালয়েশিয়া পাঠানো হয়।

তিনি আরও জনান, বছরখানেক আগে মালয়েশিয়া থেকে আবার ফিরে আসে নিহত আনোয়ার হোসেন। দেশে ফিরে আর কোনও কাজ করতেন না তিনি। সেইসাথে বাবার জমানো ৮ লাখ টাকাও খরচ করে ফেলে। এরপর বাবার কাছে আবার টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। সবশেষ বাবার অজান্তে পুকুরের মাছ বিক্রি করে দিলে পিতা-পুত্রের দ্বন্দ্ব চরমে পৌঁছে।

একপর্যায়ে গতকাল মঙ্গলবার বিকেলে বাবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তাতে ক্ষোভের বশবর্তী হয়ে গভীর রাতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে পিতা এবং নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। এরপর ঘাতক বাবাকে হেফাজতে নেয়া হয়।

পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit