শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ দাবানল। তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাওল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ১ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিন তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে। আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত ৫টি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

নেভে শালোম, বেকো’আ, টা’ওজ এবং নাখশোন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে একটি স্মরণসভা বন্ধ হয়ে গেছে। এছাড়াও, একটি পার্শ্ববর্তী মঠ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মেসিলাত সিয়ন গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটি আশপাশের বেশ কয়েকটি পার্ক থেকে পর্যটকদের সরিয়ে নিয়েছে। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit