মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

পুলিশের পিপিএম-পদক পেলেন ভূরুঙ্গামারীর কৃতি সন্তান  ফারুক আহমেদ।

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৭৫ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : পুলিশ বাহিনীতে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি স্বরুপ পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত  হয়েছেন ভূরুঙ্গামারীর কৃতি সন্তান বর্তমানে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল)  পুলিশ সপ্তাহ- ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর বাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস ৬২ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) তুলে দেন। 

গত পহেলা জুন-২০২৪ থেকে ৩১ ডিসেম্বর- ২০২৪ খ্রি. পর্যন্ত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল সার্কেলে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্তব্যনিষ্ঠা, সততা ও পুলিশের শৃঙ্খলায়  প্রশংসনীয় অবদান রাখার জন্য এই পদক পান ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান ফারুক আহমেদ। তিনি ২০১৬ সালের জুন মাসে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি রংপুর, ঠাকুরগাঁও এবং  বর্তমানে নীলফামারীতে অতিরিক্ত পুলিশ সুপার পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, রংপুর রেঞ্জ থেকে একমাত্র ফারুক আহমেদই এবছর পুলিশ বাহিনীর সম্মান সূচক পিপিএম পদক অর্জন করেন। তাঁর এমন অর্জনে অভিনন্দন ও শুভকামনা  জানিয়েছেন  তাঁর জন্মস্থান ভূরুঙ্গামারীর মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit