শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ক্ষেপণাস্ত্র-উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধজাহাজ আনছে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক রেভুলুশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) নৌ কমান্ডার রিয়ার এডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ১১৬ নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র-উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান। যা স্থলে প্রায় ২১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার সমতুল্য। তাংসিরি বুধবার বলেছেন, জাহাজটি সবধরণের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

অতীতের কথা সামনে টেনে রিয়ার এডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না। আমেরিকান কোম্পানিগুলি ইরানিদের জন্য এগুলি তৈরি করেছিল। তিনি বলেন, ‘আজ আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি-শ্রেণীর জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম ৫,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম।’

কদিন আগে ‘শহীদ বাঘেরি’ নামের নতুন জাহাজের কথা সামনে এনেছিলেন তাংসিরি। একসঙ্গে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম এই যুদ্ধজাহাজ। একটি টিভি সাক্ষাৎকারে তাংসিরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসমক্ষে উন্মোচন করব।

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit