শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

‘ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব’ কড়া বার্তা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও কূটনৈতিক তৎপরতা। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কড়া বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে।

তিনি বলেন, ‘ভারত যদি একটি ইট ছুড়ে, আমরা জবাবে ছুড়ব পাথর।’ মঙ্গলবার সিনেটে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন। খবর জিও নিউজের।

ইসহাক দারের দাবি, পহেলগাঁওয়ের হামলার ঘটনাকে ভিত্তি করে ভারত ‘সাজানো নাটক’ তৈরি করছে। এর মাধ্যমে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন ও তুরস্ক, আমাদের পাশে রয়েছে।’

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন, ভারতের তরফে পাকিস্তানে হামলা ‘আসন্ন’ এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি বলেন, ‘আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।’

এদিকে, ভারতের পক্ষ থেকেও এসেছে কড়া বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা।

মোদি বৈঠকে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন, কবে, কোথায়, কীভাবে জবাব দিতে হবে, সে সিদ্ধান্ত তারাই নেবে বলে জানান মোদি।

এনডিটিভি বলছে, বৈঠকে মোদি বলেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটনই ভারতের জাতীয় সংকল্প। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে জবাব আসছে শিগগিরই।

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। এমন গোয়েন্দা তথ্যও পেয়েছে ইসলামাবাদ।

আজ বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি।

কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই একে অপরকে দোষারোপ করছে দুই প্রতিবেশী দেশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit