বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিদ্দিকের বিরুদ্ধে হত্যাসহ ২ মামলা, গুলশান থানায় নেয়ার পথে গাড়িতেও হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৪টার দিকে হামলা ও মারধরের শিকার হন সিদ্দিক। পরে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে দুটি মামলা হয় গুলশান থানায়। তাকে সেই থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে গুলশান থানার কুইক রেসপন্স টিমের গাড়িতে করে সিদ্দিককে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে সিদ্দিককে নিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতেও হামলার ঘটনা ঘটে। স্থানীয় জনতা গাড়ি আটকে ডিম ছুড়ে ও কিল-ঘুষি মারে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সিদ্দিককে পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল জনতা তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন।

এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে মারধর করতে শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়। ভিডিওর শেষে দেখা যায়, সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে জনতা। প্রসঙ্গত, অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit