রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বরিশালে একযোগে ১১ ওসির বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৭৮ Time View

ডেস্ক নিউজ : বরিশাল জেলায় ১১ পুলিশ পরিদর্শককে (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি ও ওসি তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টে মোট ১১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসঙ্গে জেলা পুলিশের এগারো ওসি বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক বদলি হিসেবেই দেখছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। ১১ জন ওসি বদলিও তারই একটি অংশ।

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit