রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

আরও একটি সন্তান দত্তক নিলেন শ্রীলীলা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪ Time View

বিনোদন ডেস্ক : ২৩ বছর বয়সী এই অভিনেত্রী এমনটা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন আবারও একজন সন্তান তিনি দত্তক নিয়েছেন।


শ্রীলীলা লেখেন, ‘ঘরে আরো একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।
’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান শ্রীলীলা। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার।

মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতাসম্পন্ন তা জানা যায়নি।
 
শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্য রকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম হয়। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।
 

ফের এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন শ্রীলীলা। ছবি: সংগৃহীত

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit