বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বয়কটের মধ্যেও বাদশার প্রশংসায় হানিয়া আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামে হামলার পর ফাওয়াদ খান এবং হানিয়া আমিরসহ বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতাকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যে অনেক পাকিস্তানি সেলিব্রিটিকে বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তবে বিতর্কের মধ্যেও ঘনিষ্ঠ বন্ধু বাদশার সমর্থনে পিছিয়ে নেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া।

বাদশা ও হানিয়া আমিরের মধ্যে ঘনিষ্ঠতা অনেক দিনের। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুজনকে একে অপরকে নিয়ে উল্লাস করতেও দেখা যায়। এবার, ইনস্টাগ্রামে বাদশার আসন্ন গানের প্রশংসা করলেন হানিয়া। ইনস্টাগ্রাম স্টোরিজে গানের টিজার শেয়ারও করেছেন হানিয়া।

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাদশার প্রেমচর্চা তুঙ্গে বেশ কিছুদিন ধরেই। যদিও এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হানিয়া তার খুব ভালো বন্ধু।

এদিকে, ভারতের কাশ্মিরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানি সেলিব্রিটিরা। পাকিস্তানের খ্যাতনামা অভিনেতা, গায়ক এবং অন্যান্য সেলিব্রিটিরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং এ ধরনের সহিংসতার নিন্দাও করেছেন। ফাওয়াদ খান, যিনি ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, পাহেলগামে ঘটে যাওয়া এই ভয়াবহ আক্রমণ শুনে আমি গভীরভাবে দুঃখিত। আর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির শোক প্রকাশ করে বলেছেন, যেখানেই হোক না কেন, একটি ট্র্যাজেডি আমাদের সবার জন্য ট্র্যাজেডি। যে মানুষগুলোর জীবন এভাবে চলে গেল, তাদের জন্য খুব দুঃখ প্রকাশ করছি। এছাড়া গায়িকা আনুরাল খালিদ এবং ফারহান সাঈদসহ আরো অনেক পাকিস্তানি সেলিব্রিটি শোক প্রকাশ করেছে এবং এ ধরনের সহিংসতাকে কোনো ভাবেই সমর্থন না করার কথা জানিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit