বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

যে কারণে যুক্তরাজ্য সফর স্থগিত করলেন সালমান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গোটা ভারতে শোকের ছায়া নেমে এসেছে। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। এই পরিস্থিতিতে, বলিউড সুপারস্টার সালমান খান তার যুক্তরাজ্য সফর ও ‘দ্য বলিউড বিগ ওয়ান’ শো স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে সালমান খান জানান, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার ও লন্ডনে অনুষ্ঠেয় এই বিশেষ শো আপাতত স্থগিত করা হয়েছে। সালমান ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল বলিউড তারকা সারা আলি খান, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি স্যানন এবং সুনীল গ্রোভারসহ আরও অনেকের।

পোস্টে সালমান খান লেখেন, কাশ্মীরে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, আমরা গভীর দুঃখের সাথে ‘দ্য বলিউড বিগ ওয়ান’ শো স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানগুলোর জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তবে এই শোকের সময়ে আমাদের থেমে যাওয়াই উচিত। এই কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সকলের সমর্থন ও বোঝাপড়ার জন্য কৃতজ্ঞ। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে মার্কিন অভিনেতা কেভিন হার্টও তার ভারত সফর স্থগিত করেছেন পাহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/সকাল ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit