মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

কাশ্মির ইস্যুতে কোন পক্ষ নিল ফিলিস্তিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ‘জঘন্য কর্ম’কে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন এবং বহু নাগরিকের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। এসময় তিনি ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ফিলিস্তিনের সমর্থনও পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে আব্বাস বলেন, “জম্মু ও কাশ্মীর অঞ্চলে সংঘটিত এক অপরাধমূলক গুলিবর্ষণে নিরীহ পর্যটকসহ বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার দুঃখজনক খবর আমরা অবগত হয়েছি।”

“আমরা এই জঘন্য ঘটনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা ও প্রত্যাখ্যান করছি এবং ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা আপনার প্রতি, বন্ধুত্বপূর্ণ ভারতীয় জনগণের প্রতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি,” চিঠিতে এভাবেই লেখা হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট এই সন্ত্রাসী হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভারত ও তার জনগণের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit