রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৮২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত রয়েছেন ৫৩ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) চৌগাছায় ৬টি কেন্দ্রের অধীনে এসএসসি-দাখিল ও ভোকেশলান পরীক্ষা সুষ্ঠুভাবে স¤পন্ন হয়েছে। তবে প্রথম দিনের বাংলা আবশ্যিক প্রথম পত্র ও আলকুরআন পরীক্ষায় ৫৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি।

সূত্রে জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় চৌগাছায় মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৯২ জন। ৫২ জন অনুপস্থিতির কারণে অংশগ্রহণ কারীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৪০ জন। তবে এদিন উপজেলার জেলার ৬টি কেন্দ্রে একজন পরীক্ষার্থীও বহিষ্কার হয়নি। চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৪৫ জন, এদের মধ্যে ছাত্র ১৬২ জন ও ছাত্রী ১৮৩ জন, অনুপস্থিত ছাত্রী ৪ জন। ও একই কেন্দ্রে ভোকেশনালে মোঠ পরীক্ষার্থী ৬৫ জন এদের মধ্যে ছাত্র ৩৪ জন ও ছাত্রী ২৫ জন অনুপস্থিত ছাত্র ৯ ও ছাত্রী ২ জন।

চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬৫৬ জন, এদের মধ্যে ছাত্র ৩২২ জন ও ছাত্রী ৩৩৪ জন, অনুপস্থিত ছাত্র ২ ও ছাত্রী ১ জন। চৌগাছা ছারাবালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৩১ জন, এদের মধ্যে ছাত্র ২৩৬ জন ও ছাত্রী ১৬৭ জন, অনুপস্থিত ছাত্র ২১ ও ছাত্রী ৭ জন।

চৌগাছা হাজী মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৯৮ জন, এদের মধ্যে ছাত্র ১৩২ জন ও ছাত্রী ১৬৬ জন, অনুপস্থিত ছাত্র ১ ও ছাত্রী ২ জন। পুড়াপাড়া কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৬৮ জন, এদের মধ্যে ছাত্র ১৪৩জন ও ছাত্রী ১২৫ জন, অনুপস্থিত ছাত্র ১ ও ছাত্রী ৩ জন। উল্লেখ্য, এ উপজেলার অধীনে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit