সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কাউন্টডাউন’র উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন সনদের জন্য ১০ দপ্তরে দৌড়ঝাঁপ, ভোগান্তিতে জাককানইবি শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

‘থালা আছেন, কামব্যাক শুধু সময়ের অপেক্ষা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে এখন পর্যন্ত বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ৮টি ম্যাচের মধ্যে ৬টিতে হার, প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ — এমন পরিস্থিতিতেও দলের ওপর আস্থা রাখছেন ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথ।

দলের দুর্বল পারফরম্যান্সে হতাশ ভক্তরা। ওপেনিং থেকে মিডল অর্ডার, এমনকি বোলিং বিভাগ — প্রতিটি জায়গায়ই ব্যর্থতা স্পষ্ট। যদিও সিজনের শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চেন্নাই ভালো সূচনা করেছিল, এরপর টানা পাঁচ ম্যাচে ব্যাঙ্গালুরু, রাজস্থান, দিল্লী, পাঞ্জাব ও কলকাতার কাছে হার। পরে কেবল লখনৌকে হারাতে পেরেছে তারা।

এখনও চেন্নাইয়ের বাকী রয়েছে ৬টি ম্যাচ। প্লে-অফে জায়গা করে নিতে গেলে প্রতিটি ম্যাচ জিততেই হবে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের মানসিকতা এবং ফর্ম নিয়ে প্রশ্ন উঠছেই। তবে ধোনির উপস্থিতিকে বড় ভরসা হিসেবে দেখছেন বিশ্বনাথ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা জানি যে আমরা ভালো ক্রিকেট খেলিনি এখনও পর্যন্ত। কিন্তু আমরা আশা করছি, আসন্ন ম্যাচগুলোতে দল ঘুরে দাঁড়াবে। থালার (ধোনি) মতো একজন যখন আছেন, আমাদের কামব্যাক শুধু সময়ের অপেক্ষা।’

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit