বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শাহরুখের পর বাড়ি ছাড়লেন আমির, কিন্তু কেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খান তার বাড়ি মান্নাত ছাড়ার কারণ হিসেবে জানান, বাড়িতে কাজ করার কারণে ২ বছর ভাড়া বাড়িতে থাকবেন তিনি, তবে অনেকেই মনে করছেন সাইফ আলি খানের বাড়িতে হামলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বলিউড বাদশহার পর এবার একই রাস্তায় হাঁটতে চলেছেন আমির খানও। সম্প্রতি জানা গেছে, আমিরও নাকি বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন? কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি উঁকি দিচ্ছে নেটিজেনদের মনে। তবে যা জানা গেল, তা একটু অন্যরকম।
 
আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে এক জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় আবাসন বানাতে চলেছেন। ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটির তত্ত্বাবধানে চলবে গোটা কাজ। এই বছরের মধ্যেই নাকি আবাসনটি তৈরি হয়ে যাবে। সমুদ্র সৈকতের আনন্দ বারান্দায় বসেই পাবেন ক্রেতারা।

মজার ব্যাপার হলো, এই রিয়েল এস্টেট কোম্পানির একাধিক আবাসনে ফ্ল্যাট রয়েছে আমিরের। বোঝাই যাচ্ছে, পছন্দের যে কোনও একটি ফ্ল্যাটেই নতুন ঠিকানা বানাতে চলেছেন অভিনেতা। যদিও বাংলো ছেড়ে আপাতত কোথায় যাচ্ছেন, সেটা এখনও জানা যায়নি।
 
তবে এতটুকু জানা গেছে, আমিরসহ আবাসনের অন্যান্য বাসিন্দাদের অস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দেবে ওই রিয়েল এস্টেট কোম্পানি। যদিও ওই এলাকাতেই আমিরের অন্য একটি ফ্ল্যাট রয়েছে। তাই তিনি ভাড়া বাড়িতে উঠবেন না নিজের অন্য বাড়িতে উঠবেন, সেটা সম্পূর্ণ অভিনেতার সিদ্ধান্ত।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit