বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম

পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামে এক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিব নামে ট্রাকটির চালকেট সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রুবেল ইসলাম ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. কালুর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে নীলফামারী জেলার ডোমার উপজেলায় বোনের বাড়িতে থাকতেন এবং সেখান থেকেই মেকানিকের কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় জুয়েল নামে এক মেকানিকের দোকানে আনা হয়। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাকের সহকারী হাবিব।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ 

এদিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit