বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে সেনাসদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় অপর পাশ থেকে আসা বেপরোয়া গতির একটি রিকশাভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit