সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ভলাকুট গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো  খায়রুল আলম বলেন, ‘রুবেল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit