মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সি (৫৫) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও পুত্রবধূ মাশকারা খাতুনকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামের বাসিন্দা ওবায়দুর মুন্সিকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন পাথরের পুতো দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন।

নিহত ওবায়দুর রহমান মুন্সি আব্দুল খালেক মুন্সি (ডক সাহেব) এর ছেলে ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত ওবায়দুর মুন্সির ভাই সিরাজ মুন্সি বৃহস্পতিবার বিকালে বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে এবং পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত আড়াইটার দিকে ওবায়দুর রহমান মুন্সির স্ত্রী সাবিনা ইয়াসমিন পাটার পাথরের পুতো দিয়ে মাথা ও মুখে আঘাত হত্যা করলে সে চিৎকার করতে থাকে।

এ সময় আশপাশের প্রতিবেশীরা এসে ওবায়দুরকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে নিহতের ছোট ভাই সিরাজ ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওবাইদুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সিরাজুল হক (৪০) বাদি হয়ে নিহতের স্ত্রী সাবিনা বেগম (৪৫), পুত্রবধূ মাশকারা খাতুন (২২) এবং পুত্র আরিফ মুন্সীর (২৮) নাম উল্লেখ করে আরও তিন-চারজনকে আসামি করে বৃহস্পতিবার মামলা দায়ের করেন। ওই দিনই নিহতের স্ত্রী ও পুত্রবধূকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে নিহতের স্ত্রী জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় মামলার ১ নম্বর আসামি নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার পুত্রবধূ মাশকারা খাতুনকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit