বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০ রাঙামাটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা ৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে ঢাবিতে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View
জালাল আহমদ, ঢাবি : আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র উদ্যোগে ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে ‘বন ও খাদ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আসফাক আহমদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আলোচনায় অংশ নেন। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো ক্রমাগত চর্চার মধ্যে রাখতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিদিনই আমাদের কিছু না কিছু করা উচিৎ। এক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার সুযোগ রয়েছে। পরিবেশ সংরক্ষণের কার্যক্রমগুলো ব্যক্তি পর্যায় থেকে ধীরে ধীরে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। বসবাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit