শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সদ্যোজাতের ছবি ফেসবুকে দিয়ে যা লিখলেন ‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের ঘরে এলো নতুন অতিথি।  তাদের ঘর আলোকিত করে এসেছে এক পুত্রসন্তান। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন খবরটি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।

২০১৭ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির ও সাগরিকা। ২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাগরিকা ঘাটগে। ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পর বেশ কিছু বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হন তিনি। তবে অভিনয় জগতে তাকে পরে আর তাকে সেভাবে দেখা যায়নি।

 ২০১২ সালে ইমরান হাশমির বিপরীতে ‘রাশ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ২০১৫ সালে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শো-এর নবম সিজনে অংশ নেন এবং ফাইনালেও জায়গা করে নেন। এছাড়া তিনি কিছু পাঞ্জাবি সিনেমা ও ওটিটি প্রকল্পেও কাজ করেছেন। সবশেষ তাকে দেখা গেছে ‘ফুটফেয়ারি’ সিনেমায়।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit