রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক  মো. বদিউজ্জামান ভুইয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

আহতরা হলেন- বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল  ইসলাম (২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহবিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)।

সংঘর্ষে আহত উপজেলা যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক  মো.  বদিউজ্জামান বলেন,  ‘ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে সোমবার সন্ধ্যায় আটক করে ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদসহ চার থেকে পাঁচজন। ওই সময় তার কাছে চাঁদা দাবি করে তারা। এ ঘটনা শুনে সেখানে গেলে জহিরুলের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। পরে খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

বিএনপি নেতা জহিরুল বলেন, ‘যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া আমাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষ শুর হয়। কে কাকে মেরেছেন তা আমি জানি না।’উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অশেষ প্রতীম রায় বলেন, ‘গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’এ বিষয়ে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit