শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল, সূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক :  চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল। বাংলাদেশ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ওই সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ এবং ২০ আগস্ট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। ২৩ আগস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে ম্যাচ।

এরপর সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে ভারতীয় দল।

দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এই দুই দলের লড়াইও উপভোগ করেছে ক্রীড়ামোদিরা। আসন্ন সিরিজেও এই দুই দলের লড়াই উপভোগ করবেন তারা।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit