সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে নববর্ষের কনসার্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজি : পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট শুরু হয়েছে। বিকেল সাড়ে তিনটায় কনসার্টের সূচনা হয় বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু শিল্পীদের পরিবেশনায়। বেসিক গিটার লার্নিং স্কুলের এসব খুদে শিল্পী পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ উৎসবের গান দিয়ে মঞ্চ মাতান। এরপর তারা পরিবেশন করে জনপ্রিয় গান ‘মন কী যে চায় বলো, যারে দেখি লাগে ভালো’।

পরে মঞ্চে ওঠেন ‘রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর)’ ব্যান্ড, যারা পরিবেশন করেন ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুন্দরী চলেছে একা পথে’ সহ একাধিক জনপ্রিয় গান। এরপর কণ্ঠশিল্পী পারসাসহ কয়েকজন শিল্পী সম্মিলিত কণ্ঠে গেয়ে শোনান ‘এসো হে বৈশাখ’।

কনসার্টে এরপর পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন মিঠুন চক্র, জালাল আহমেদ, এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, অ্যাশেস ব্যান্ড ও জাহিদ নিরব।

সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, একটি মনোমুগ্ধকর ড্রোন শো। পুরো আয়োজনজুড়ে উচ্ছ্বাস ও উৎসবে ভরে উঠেছে পুরো এলাকা, নববর্ষের আনন্দে মেতেছে নগরবাসী।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit