বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০ রাঙামাটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা ৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

জাবিতে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার্ট গাড়ি চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক কার্ট গাড়ি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপাচার্য অধ‍্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান ৪টি ইলেকট্রিক কার্ট গাড়ি উদ্বোধন করেন। এ সময় উপাচার্য ও তার সঙ্গে থাকা প্রশাসনের সংশ্লিষ্টরা গাড়িতে করে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। 

জানা যায়, আগামী মঙ্গলবার থেকে এই কার্ট গাড়ি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। দুটি গাড়ি ছাত্রদের আবাসিক হল এবং দুটি ছাত্রীদের আবাসিক হল সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যাবে। প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কার্টের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়ি উদ্বোধনের সময় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা এক শিক্ষার্থীকে হারিয়েছি অটোরিকশা দুর্ঘটনায়। এ ধরনের ঘটনা আর চাই না। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবেশবান্ধব এই গাড়ি চালু করেছি।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ। আমরা দেখব, স্থানীয়ভাবে নির্মাণ করা এই ইলেকট্রিক আমাদের কতটা সার্ভিস দিতে পারে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত এ উদ্যোগ, তাদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, গুরুত্বের সঙ্গে বলতে চাই, আফসানা কারীম রাচির জীবনের বিনিময়ে কখনো এটি যথার্থ কোনো পদক্ষেপ হতে পারে না। আমরা যেন তাকে ভুলে যাচ্ছি না সেই নিদর্শন হিসেবে এটাকে গ্রহণ করি। এ পরিবহণ দ্বারা যারা উপকৃত হবে তাদের ভালো অনুভূতিটা তার জন্য দোয়া হিসেবে যাবে, এই প্রত্যাশা রাখছি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম (রাচি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান। এতে শিক্ষার্থীদের দাবির মুখে ক‍্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অটোরিকশা নিষিদ্ধ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের যাতায়াতে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা লাঘব করতেই বিকল্প যানবাহনের উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীরা। 

বর্তমানে ক্যাম্পাসে প্যাডেলচালিত রিকশা চালু থাকলেও তার সংখ্যা ও ভাড়ার দিক বিবেচনায় শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বিকল্প ও টেকসই সমাধান হিসেবে পরিবেশবান্ধব কার্ট গাড়ি চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit