শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

চট্টগ্রাম সমিতি-ঢাকার পুরনো কমিটি বাতিল করে ৬ মাসেরনতুন কমিটি,আহবায়ক হাশেম রেজা, সদস্য সচিব ফরিদ খান 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View

জালাল আহমদ, ঢাকা : চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সম্মানিত সাধারণ জীবন সদস্যদের নিয়ে সমিতির এক জরুরী সাধারণ (ইজিএম) সভায় পুরনো কমিটি বিলুপ্ত করে আগামী ৬ মাসের জন্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।সাবেক ছাত্রদল নেতা এম. এ. হাশেম রাজুকে আহবায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফরিদ উদ্দিন খানকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

গতকাল ১২ এপ্রিল রাজধানীর তোপখানা রোডে সমিতির মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জীবন সদস্য প্রফেসর মুহম্মদ মুসা খান। 
জরুরী সাধারণ সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ মুজিবুর রহমান, (ডেপুটি অ্যার্টনি জেনারেল, বাংলাদেশ),নাছির উদ্দিন মিজান, সদস্য সচিব ফরিদ উদ্দিন খান, মোঃ আরিফ, মোঃ জহির উদ্দিন পিয়াল, মোঃ হাসান আল মাহমুদ, মোহাম্মদ জাকারিয়া হোছাইন, ছাত্রনেতা নাসির উদ্দিন শাওন(ঢাকা বিশ্ববিদ্যালয়),সাইফুদ্দিন এমদাদ বাবু(বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক),সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবু,যুবনেতা মঞ্জুর মোর্শেদ মামুন, আবদুর রহমান রাসেল, আবু সাদেক কাইয়ুম, মোঃ ইসমাইল, আনিসুর রহমান ও মোঃ আবু তৈয়ব প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খান, ডেপুটি অ্যার্টনি জেনারেল, বাংলাদেশ।

সভায় বক্তারা বলেন,”বিগত ১৬ বছরে সমিতির কর্মকান্ড অগণতান্ত্রিক স্বৈরাচারি কায়দায় পরিচালিত হয়ে আসছে।ফলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ফ্যাসিস্ট মুক্ত এবং স্বৈরাচারি খুনি শেখ হাসিনার দোসর ও যারা জুলাই-আগস্ট আন্দোলন-২০২৪ এ ছাত্রদের উপর গুলিবর্ষন, অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছিলো এবং তাদের সহযোগী হিসেবে চট্টগ্রাম সমিতির সাবেক কিছু কর্মকর্তা ফ্যাসিস্টের দোসর সেই সমস্ত দেশ-বিরোধীদের অর্থ সহযোগীতা দিয়ে আসছিলো।”

সাধারণ জীবনসদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক উপস্থিতি ও মৌখিক সম্মতিক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভায় উপস্থিত জীবনসদস্যদের সর্বসম্মতিক্রমে পুর্বের কমিটি বাতিল করে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী দাওয়া এবং আশাআকাংখা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি জনকল্যাণমূলক শক্তিশালী আহবায়ক কমিটি আগামী ০৬ মাসের জন্য গঠন করা হয়।

বর্তমান আহবায়ক কমিটি ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা এ আন্দোলনে আহত ও নিহত হয়েছে এবং বাংলাদেশের সাধারণ ছাত্র-জনতার ২৪ এর গণআন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান আহবায়ক কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবেন মর্মে জরুরী সাধারণ সভায় দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমান আহবায়ক কমিটি আগামী ১৪ এপ্রিল-২০২৫ বাংলা নর্ববর্ষ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ভবনে সারা দিনব্যাপী ব্যনাঢ্য অনুষ্ঠানমালা উদযাপনের লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।অনুষ্ঠানে ঢাকাস্থ চট্টগ্রামের সকল জীবন সদস্যদের স্বপরিবারে উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করেছেন ।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit