মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

উৎপাদনে এসেছে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৮ Time View
ডেস্ক নিউজ : উৎপাদনে এসেছে আদানির বিদ্যুৎকেন্দ্র। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ আদানির প্রথম ইউনিট আন্তঃদেশীয় গ্রিডে সংযুক্ত হয়। সন্ধ্যায় ৭টা পর্যন্ত ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে। এই ইউনিটটি পূর্ণ ক্ষমতায় চালু হতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় প্রয়োজন হবে।আদানির একটি সূত্র বলছে, অন্য ইউনিটটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ করছে তারা। এতে কিছুটা সময় লাগতে পারে।

পিডিবির (উৎপাদন) জহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোয়া ৬টায় গ্রিডে যুক্ত হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ৩-৪ ঘণ্টা সময় লাগে। সন্ধ্যা ৭টা নাগাদ গ্রিডে এসেছে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ। ধীরে ধীরে এই সরবরাহ বাড়তে থাকবে।’

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। এতে ৮০০ মেগাওয়াট করে দুইটি ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায়।

সর্বশেষ গত ৭ এপ্রিল দুপুর ১টায় আদানি থেকে ১৩০৩ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এসেছে। সন্ধ্যায় সেটি বেড়ে ঘণ্টা প্রতি ১৩৬০ থেকে ১৩৬৬ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit