বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

কুয়েট খোলার সিদ্ধান্ত নেয়নি প্রশাসন, ক্যাম্পাসে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৪ Time View
ডেস্ক নিউজ : ফেব্রুয়ারিতে সংঘটিত অপ্রীতিকর পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে। শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে ধৈর্য ধরতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে শুধু দাপ্তরিক কর্মকাণ্ড শুরু হবে।

এদিকে শনিবার ‘সকল শিক্ষার্থী’দের একটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয় থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে- কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের অধিকাংশ দাবি বাস্তবায়ন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ‘হলে থাকা শিক্ষার্থীদের অধিকার’ উল্লেখ করে আগামীকাল ১৩ এপ্রিল ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের সংবাদ বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কারও নাম উল্লেখ করা হয়নি।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit